সাইপ্রাসে
বাংলাদেশি নাগরিক শাহরিয়ার আহমেদ ইমনকে (২২) পরিকল্পিতভাবে হত্যার দায়ে ২২ বছরের
এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬
অক্টোবর) দেওয়া রায়ে পূর্বপরিকল্পিত হত্যা, হত্যার উদ্দেশ্যে একজনকে অপহরণ এবং চুরি
করার উদ্দেশ্যে হুমকি দিয়ে সম্পদ দাবি করার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের
শুনানিতে জানা যায়, গত ৭ জুন বাসে ইমনের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। পরে তারা পরস্পরের যোগাযোগের
তথ্য আদান-প্রদান করেন। আদালতে অভিযুক্তের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে বলা হয়,
ইমন সচ্ছল পর...