সিলেটের বিশ্বনাথ
উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সন্ধ্যার দিকে উপজেলার নতুন বাজার, পুরান বাজার, হাবড়া বাজার, বৈরাগী
বাজার ও রামপাশা বাজার ঘুরে অন্যান্য মাছের পাশাপাশি পিরানহা মাছও বিক্রি করতে
দেখা গেছে কয়েকজন ব্যবসায়ীকে।
বাজারগুলোতে মাছের পসরা
সাজিয়ে প্রকাশ্যেই পিরানহা বিক্রি করা হচ্ছে। বিশ্বনাথ বাজারের মাছ বিক্রেতা
সুন্দর আলী বলেন, ‘আমি জানি মাছটি নিষিদ্ধ। কিন্তু সবাই বিক্রি করছে, তাই আমিও
বিক্রি করছি।’
এ সময় পিরানহা মাছ কিনতে
দ...