মেঘনা নদীবিধৌত নরসিংদীর রায়পুরা
উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা। একসময় মাছ ধরার
টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শুরু হওয়া গোষ্ঠীগত বিরোধ এখন রূপ নিয়েছে আগ্নেয়াস্ত্রের
সংঘাতে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের এ দ্বন্দ্বে
প্রাণহানি, বাড়িঘরে অগ্নিসংযোগ ও বাস্তুচ্যুতির
ঘটনা ঘটছে। সংঘাতের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্র
বলছে, সম্প্রতি নিলক্ষায় স্থানীয়
ইউপি মেম্বার নাজিম উদ্দিন ও আলাল মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নে...