প্রতিদিন ভোর হতেই মাথায় গামছা বেঁধে হাতে দা, খুন্তি ও কোদাল নিয়ে বেরিয়ে পড়েন একরামুল মোড়ল। লক্ষ্য— গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এ ছাড়া তিনি বিভিন্ন সেবামূলক কাজও করছেন।
সাতক্ষীরার তালা উপজেলা সদরের মেলাবাজারে আসবাবের একটি দোকানের স্বত্বাধিকারী একরামুল মোড়ল (৪০)। উপজেলার গোপালপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে একরামুল সংসারে অভাবের কারণে খুববেশি লেখাপড়া করতে পারেননি। ২২ বছর আগে দৈনিক ৩০ টাকা বেতনে মেলাবাজারে আসবাবের দোকানে কাজ...