কম সুদে ব্যাংকঋণ ও শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতসহ
কয়েক দফা দাবি জানিয়েছেন শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর
সঙ্গে বৈঠকে উল্লিখিতসহ আরও কয়েকটি দাবি জানানো হয়। এ ছাড়া কর ব্যবস্থার সংস্কার, বিনিয়োগবান্ধব
পরিবেশ ও নিয়ন্ত্রক জটিলতা দূর করার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করে
বলেছেন, সরকার দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবগত এবং সেগুলো সমাধানে
আন্তরিকভাবে কাজ করছে। এ সময় ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধ...