দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমসহ বিজেপিবিরোধী জনগোষ্ঠীর নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এবার দিল্লির মুস্তাফাবাদে জীবিত মুসলিম ভোটারদের মৃত অথবা অন্যত্র চলে গেছেন দেখিয়ে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ার ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দিল্লির উত্তর-পূর্বের মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্রের দয়ালপুর এলাকায় অন্তত ২৮...