শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর হায়াতুন্নেছা নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। শনিবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।পরিবার জানানো হয়েছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর হায়াতুন্নেছার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেও পরে ফ...