ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে তেহরানের একটি হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছেন দেশটির এক ধর্মীয় নেতা। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মোজতবাকে উদ্ধার করা হয়।ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন হায়দারি গত বৃহস্পতিবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তার বক্তব্যের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।হায়দারি বলেছেন, ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা...