ব্রিটিশ আমলের লাল গোলাকার ডাকবাক্স। চিঠি আর ডাকপিয়নের যুগে ছিল রাস্তার মোড়ে মোড়ে। এমন ডাকবাক্স আদলের একটি চারতলা ভবন। শহরের ভূমিপুত্রদের বিবেচনায় কালের সাক্ষী। ভবনটি দেখলেই অনেকের মানসপটে ভেসে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনের অগ্নিঝরা স্মৃতি। সর্বশেষ শেখ হাসিনার বিরুদ্ধে দেড় দশকের সংগ্রামের কেন্দ্রবিন্দুও ছিল এ ভবন।সরকার আসে, সরকার যায়। দুঃসময় সুসময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাসিমন ভবন। পুরাতন বিমান অফিস নামেও এর পরিচিত ছিল। চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কে এ ভ...