বরিশালের উজিরপুরে নারীদের ভিডিও করে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে। এ অভিযোগে গতকাল শনিবার রাতে স্থানীয়রা ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের ভিডিও ধারণ করতেন মিঠু। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ করেছেন স্থানীয়রা।পুলিশ জানায়, অভিযুক্ত মিঠুর ব্যবহৃত মো...