তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা
পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
তালিকাভুক্ত কোম্পানিগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ সম্পন্ন করার সুযোগ
পাবে।
গতকাল রবিবার বিএসইসির ইস্যুয়ার কোম্পানি
অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি
করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র
আবুল কালাম বলেছেন...