চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে গ্রেপ্তার হওয়া ১৫ আইনজীবীর মধ্যে পাঁচ নারীকে জামিন দিয়েছেন আদালত। বাকি ১০ জনকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।আজ রবিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন।চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ ওয়াজেদ চৌধুরী জানালেন, গ্রেপ্তার ১৫ আইনজীবীর জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ নারী আইনজীবীকে জামিন দিয়েছেন।জামিন শুনানিতে অংশ নেওয়া আইনজীব...