নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক
কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তাদের মধ্যে নাইমুল
(৩০) নামে এক শ্রমিকের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে
জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে
উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় ঘটে এ দুর্ঘটনা। দগ্ধ চারজনকে রাতেই
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ অন্য তিনজন হলেন ইসমাইল (৩০),
কামরুল (৫৫) ও তপন (৩৮)। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসমাইলের শরীরের ২০
শতাংশ, কামরুলের...