প্রশ্ন
কয়েকদিন
আগে একটি বাচ্চা আমার কাপড়ে পেশাব করে। তারপর কাপড়টি শুকিয়ে যায়। আমি ভুলে সে কাপড়
পরে চার ওয়াক্ত নামাজ আদায় করে ফেলি। এখন এ নামাজের হুকুম কী?
- কাওসার মাহমুদ, রায়পুর, লক্ষ্মীপুর
উত্তর
আপনার ওই
চার ওয়াক্ত নামাজ আদায় হয়নি। সেগুলো পুনরায় পড়ে নিতে হবে। কেননা নামাজ সহীহ হওয়ার
জন্য পরিহিত বস্ত্র পাক থাকা আবশ্যক। ভুলেও নাপাক কাপড়ে নামাজ পড়ে ফেললে তা আদায়
হয় না। স্মরণ হওয়ার পর ওই নামাজ পুনরায় আদায় করা জরুরি।
* >بدائع الصنائع< ১/১৭৩: وأجمعوا على أنه لو صلى في ثوب نجس...