ভারতে মসজিদে নামাজরত মুসলিমদের ওপর আরএসএসের (RSS) সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বেশ কয়েকজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে একটি ভবনের দিকে উগ্রভাবে ছুটে যেতে দেখা যায়, যা দেখে নেটিজেনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ভিডিওটি কোনো বাস্তব হামলার ঘটনার নয়; বরং এটি ভারতের পাটনা হাই স্কুলে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য, যা পর...