বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদের ৬৪তম সভা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৬৩তম বোর্ড সভায় পর্ষদের যে কাঠামো ছিল, সেটিই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্যে নাভানা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বিএসইসির গত ১৮ জুনের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির ৬৪তম পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়। ওই নির্দেশনায় ৬৩তম বোর্ড সভায় পর্ষদের যে গঠন ছিল, তা অপরিবর্তিত রাখার নির্দেশ...