অভিনেতা খায়রুল বাসার এবং অভিনেত্রী নাজনীন নীহা প্রথমবার জুটি বাঁধলেন। ‘ইনস্টাগ্রাম’ নামে একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে তাদের রসায়ন। ঢাকার অদূরে পুবাইলে পাঁচ দিন এর শুটিং করেছেন তারা। কনটেন্টের নাম শুনলে ইনস্টাগ্রাম অ্যাপ মনে পড়ে যাবে যে কারও। কিন্তু এটি একটি গ্রামে বসবাস করা মানুষের গল্প। এখানে নানা শ্রেণি-পেশার মানুষের সহাবস্থান। যেকোনো সংকটে তারা আন্তরিকতা নিয়ে একে অন্যের পাশে থাকে। খায়রুল বাসারের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নাজনীন নীহা বললেন, ‘খুব ভালো লেগেছে। তিনি ভদ্র, চুপচাপ একজন মানুষ। আ...