ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির শেষ দিন আজ শুক্রবার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ (শুক্রবার) শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একই সঙ্গে গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে। বিদায়ের এই মুহূর্তে স্বাভাবিকভাবেই চোখের সামনে ভেসে উঠছে অসংখ্য স্মৃতি-সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, বেদনা এবং সবচেয়ে বেশি করে আমার সহযোদ্ধাদের ভালোবাসা।’আজ বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে না...