বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে সড়ক যোগাযোগের উন্নতি হলেও মৌলিক নাগরিক সুবিধার ঘাটতি কাটেনি। বিদ্যুৎ অভাবে সন্ধ্যার পর বহু পাহাড়ি পল্লি ডুবে যায় অন্ধকারে। থাকে না মোবাইল নেটওয়ার্কও। মাধ্যমিক বিদ্যালয় ও পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কৃষিপণ্য বাজারজাত করতেও গুনতে হচ্ছে বাড়তি পরিবহন খরচ। এর সঙ্গে আছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় না থাকা এবং ভূমি ও বনসংক্রান্ত প্রশাসনিক জটিলতাও।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, কুর...