জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে রাজশাহী। বরিশালের বিপক্ষে নাঈম আহমেদের অপরাজিত ১৭৬ ও সাব্বির রহমানের ৮৬ রানে ৫ উইকেটে ৪২৪ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট ও খুলনার ম্যাচেও হয়েছে রান ও উইকেটের লড়াই।রাজশাহীতে প্রথম ইনিংসে বরিশালকে ২২৯ রানে অলআউট করার পর প্রথম দিন শেষে ১ উইকেটে ২৪ রান তুলেছিল স্বাগতিকেরা। দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ করেছেন নাঈম আহমেদ। তার সঙ্গে সাব্বির রহমান ৮৬ রান করেন। দিন শেষে নাঈম ১৭৬ রানে অপরাজিত আছেন। তার...