বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এহতেশাম এক ব্যতিক্রমী নাম। নতুন মুখ আবিষ্কার, দর্শকের রুচি বুঝে গল্প নির্বাচন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র নির্মাণে তার দক্ষতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। শবনম, শাবানা, শাবনাজ ও শাবনূরের মতো অভিনেত্রীদের চলচ্চিত্রজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। আর ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘চাঁদনী’ বাংলা চলচ্চিত্রে তারুণ্যনির্ভর প্রেমের গল্প ও নতুন জুটির জনপ্রিয়তার ক্ষেত্রে তৈরি করেছিল নতুন আলোচনার ক্ষেত্র।এহতেশামের পুরো নাম আবু নূর মোহাম্মদ এহতেশামুর রহমা...