নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা লুটকাণ্ডে গুলিতে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলাতেই আসামি ১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ১০ থেকে ১২ জনকে দেখানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি রবিউল হাসান ওরফে নয়নকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলতলী গ্রামের ইউছুপ আলীর ছেলে।নিহত শাহজাহানের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইয়াবা পাচারকালে প্রতিপক্ষ হামলা করলে ৪ জন আহত হন। তাদের মধ্য...