গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে রাসেল শেখ (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে।আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত নসিমন চালক রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি নসিমেন তেল বোঝাই করে জয়নগর থেকে কাশিয়ানী যাচ্ছিল। এ সময় নসিমনটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নি...