ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায় মানেই তো এক অন্যরকম ভালোলাগা, যা তার গান ছাপিয়ে লেখার জগতেও দারুণভাবে ফুটে ওঠে। তবে কেবল গান নয়, বই পড়ার অভ্যাসের কথাও তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বই পড়ে নিজের মুগ্ধতা ধরে রাখতে পারেননি এই গায়ক। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বইটির প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছেন তিনি।হুমায়ূনের বই পড়ার অনুভূতির কথা জানিয়ে অনুপম রায় ফেসবুকে লিখেছেন, “হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শ...