ময়মনসিংহের ভালুকায় নরসুন্দর ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাদ্দাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র ঋষি (৪৩) ময়মনসিংহের ধোবাউড়ার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে।তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেম আলীর বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন উপজেলার জামিরদিয়া এলাকার বাবুল মিয়ার ছেলে।নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশার জ...