পরিবেশগতভাবে সংকটাপন্ন দেশের
একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটক যাতায়াতের অনুমতি
দেওয়া হচ্ছে। চলবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত।
এ সময় প্রতিদিন গড়ে সর্বোচ্চ
সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাওয়া-আসা করতে পারবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০
টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে চলাচলের জন্য কোনো নৌযানকে অনুমতি দিতে পারবে না
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রবিবার পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জার...