মানুষ সাধারণত
মনে করে, দান
করলে সম্পদ কমে যাবে, অন্যকে ক্ষমা করলে মর্যাদা নষ্ট হবে এবং কারও কাছে সাহায্য
চাইলে সমস্যা সহজে সমাধান হবে। কিন্তু ইসলামের শিক্ষা এই ধারণার সম্পূর্ণ বিপরীত।
রাসুলুল্লাহ (সা.) তিনটি বিষয়ে আল্লাহর নামে শপথ করে এমন এক চিরন্তন সত্য ঘোষণা
করেছেন, যা
ব্যক্তি, পরিবার
ও সমাজ গঠনে অনন্য দিকনির্দেশনা দেয়।
রাসুলুল্লাহ
(সা.) বলেছেন,
ثَلَاثٌ أُقْسِمُ عَلَيْهِنَّ: مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلَا ظُلِمَ عَبْدٌ مَظْلِمَةً فَصَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا...