হবিগঞ্জের নবীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় দেন।আদালতের পেশকার মো. ফজলু মিয়া জানিয়েছেন এই তথ্য। আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও একই গ্রামের গোলাম হোসেন।ঘটনাটি ২০২১ সালের ২৬ ডিসেম্বরের। এজাহারে বলা আছে, সেদিন প্রেমিক খলিলের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। অসুস্থতার কথা বলার পরেও তার সঙ্গে জোর করে শারীরি...