ব্রিটিশ ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি ও সংবাদপত্রের সম্পাদক নবাব স্যার সৈয়দ শামসুল হুদার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি সংস্কারের অভাবে বিলীনের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওড় ও নদীঘেরা গোকর্ণ গ্রামের এই বাড়িটি স্থানীয়ভাবে ‘গোকর্ণ নবাববাড়ি’ নামে পরিচিত।ঐতিহাসিক এই বাড়িতেই ১৮৬২ সালে জন্মগ্রহণ করেন নবাব স্যার সৈয়দ শামসুল হুদা। তিনি ছিলেন অবিভক্ত বাংলার অন্যতম কৃতী ব্যক্তি। বঙ্গীয় আইন পরিষদের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট, কলকাতা হাইকোর্টের দ্বিতীয় মুসলিম বিচারপতি এবং বেঙ্গল এক্...