বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ উৎসব। এতে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয় বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।অনুষ্ঠানে বিকাল ৫টায় ‘বাংলার সংস্কৃতির শিকড়— নবান্ন উৎসব’ শীর্ষক বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর দলীয় ও একক আবৃত্তি, লোকজ সংগীত, নৃত্য ও মূকাভিনয় পরিবেশিত হয়।উৎসবে আগত অতিথি, দর্শক ও শ্রোতাদের স্বাগত জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। ফেডারেশনের স...