রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধের একটি অংশে দেখা দিয়েছে ধস। তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী এলাকায় বাঁধের পাড়ের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। ধসে পড়েছে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিট ও সিসি ব্লকের কিছু অংশ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে বর্ষায় ধস আরও বড় আকার নিতে পারে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের ঢালে জন্মেছে ঘাস ও আগাছা। কয়েকটি অংশের মাটি সরে গিয়ে বেরিয়ে পড়েছে নিচের স্তর। ক্রমেই ভেতরের দিকে বিস্তৃত হচ্ছে ধসের অংশ। এতে দুর্বল হয়ে পড়েছে বাঁধের ঢাল। নদীতে পা...