বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আলোচিত ঘটনার অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিন সাবেক গভর্নরের কার্যক্রম ও তাদের ব্যক্তিগত নথি চেয়ে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে চিঠি।
তিন সাবেক গভর্নর হলেন— ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার। গতকাল বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানালেন, রিজার্ভ চুরির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছে ওইসব নথি। এ...