আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এ তথ্য জানা গেছে।ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের এই চার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন।চলতি জুলাই মাসের মধ্যেই এস...