গীতিকবি শফিকের কথায় নতুন একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানটির সুর করেছেন বর্ষীয়ান সংগীত ব্যক্তিত্ব মিল্টন খন্দকার।‘তুমি ছেড়ে গেছো বলে/ভাসবো নাতো চোখের জলে/পেছন থেকে ডাকবো না আর/ফিরতে তোমায় সাধবো না আর’, হৃদয়ছোঁয়া এই কথাগুলোতেই গড়ে উঠেছে গানটির মূল আবহ।সম্প্রতি গুণী সংগীত পরিচালক পিয়া...