চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। আজ সোমবার ভোর সোয়া ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুল ইসলাম চৌধুরী স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানালেন, ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি গত তিন মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন দিন আগে তাকে লাইফ সাপোর্টে...