ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি নিয়মিত টহল দিচ্ছে হাইওয়ে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শ্রীনগরের নিমতলা যাত্রী ছাউনি এলাকায় বিশেষ নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম শুরু করে হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়...