রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অন্যতম অগ্রপথিক ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে আগামীকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার কান্দিরপাড়ে লিফট-৫-এ অবস্থিত দেশপ্রিয় কনভেনশন হলে স্মরণসভা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে সংগঠনের আহ্বায়ক ড. শাহ্ মো. সেলিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকশী ও...