ব্লকবাস্টার সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। তবে সম্প্রতি মুক্তি পাওয়া কমেডি ছবি ‘ধামাল ৪’-এ তার অভিনয় করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই স্থূলকায় অভিনেত্রী।অনেকেই তার চরিত্রের ধরণ নিয়ে ট্রল করতে ছাড়েননি। এবার সেইসব সমালোচক ও শরীর নিয়ে বিদ্রূপকারীদের যোগ্য জবাব দিলেন অঞ্জলি। অকপটে স্বীকার করলেন, স্টার কিডদের মতো তার কোনো বড় বড় প্রজেক্ট রিজেক্ট করার বিশেষ সুবিধা নেই; শুধু পেট...