ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানের জমি তলিয়ে গেছে। গতকাল রবিবার রাতে পানি বাড়ায় এসব জমি প্লাবিত হয়। একই সঙ্গে আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কালন্দি খালে পানি বেড়ে কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে তাদের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, চলতি আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে ধানের চারা রোপণ করা...