রাষ্ট্র, সংগঠন ও গণঅভ্যুত্থান নিয়ে দীর্ঘদিন কাজ করছেন কবি, বিশ্লেষক এবং বুদ্ধিজীবী ফরহাদ মজহার। সম্প্রতি
বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিক্রান্ত করল। জুলাই গণঅভ্যুত্থানসহ নানা বিষয়ে তিনি বিস্তারিত
কথা বলেছেন আগামীর সময়ের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাঈদ জুবেরী
আগামীর সময়: চব্বিশের অভ্যুত্থানের পর সম্ভবত প্রথম ইন্টারভিউতে আপনি খুব জোর দিয়ে বলেছিলেন— ‘ছাত্র নেতৃত্বকে রক্ষা করতে হবে।’ শুরুতেই আপনার মধ্যে কেন এমন শঙ্কা জেগেছিল?
ফরহাদ মজহার: প্রথমত, আমি আমার আগের অবস্থান থেকে মোটেই সর...