স্ট্যানলি কুবরিকের ‘দ্য শাইনিং’ স্টিফেন কিংয়ের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। এর গল্প আবর্তিত হয়েছে জ্যাক টরেন্সকে ঘিরে। ভদ্রলোক একজন লেখক, যিনি শীতের কয়েক মাসের জন্য তুষারে ঢাকা, জনমানবহীন ‘ওভারলুক হোটেল’-এর কেয়ারটেকারের কাজ নেন। তার সঙ্গে সেখানে যায় স্ত্রী ওয়েন্ডি এবং ছোট ছেলে ড্যানি। শীত নামলে হোটেলটি পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারদিকে শুধু বরফ, নিস্তব্ধতা আর বিশাল ফাঁকা ঘরগুলোর সারি।
ড্যানির রয়েছে এক অদ্ভুত মানসিক ক্ষমতা, যার সাহায্যে সে এমন কিছু দৃশ্য দে...