আলিয়ঁস
ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার
ওয়ার্কশপের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চায়ন হলো ইংরেজি নাটক
‘দ্য পাইড পাইপার অব
হ্যামেলিন’। গতকাল রবিবার
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে ছিল এর একটি
প্রদর্শনী। আজ সোমবার একই
ভেন্যুতে এটি আবারও মঞ্চায়ন
হওয়ার কথা।
নাট্যকার
উইলিয়াম গ্লেনন রচিত ‘দ্য পাইড পাইপার
অব হ্যামেলিন’ নির্দেশনা দিয়েছেন নাট্যনির্দেশক ও অভিনেতা আশীষ
খন্দকার। তিনি বলেছেন, ‘নতুন
প্রজন্মের নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বসাহিত্যের অন...