বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের নতুন গন্তব্য হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। আগে বাংলাদেশিদের প্রধান গন্তব্য ছিল মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান, আরব-আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যনির্ভর সেই শ্রমবাজারের ধারা পাল্টেছে। বেশ ভালোভাব...