অলিগার্কদের প্রশ্রয় না দিলে অর্থনীতিকে সঠিক পথে ফেরানো যাবে না— এ ধারণা উৎসাহিত করা উচিত নয়। এবার অর্থনীতি লাইনচ্যুত হয়েছে, ভবিষ্যতে শুধু লাইনচ্যুত হবে না, হয়তো নদীতে গিয়ে পড়বে। তাই এ ধরনের মানুষের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।
তিনি বলেছেন, ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর। এটি প্রায় বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। এটি দেশের মানুষ ও অর্থনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অধিকাংশ ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
গতকাল বৃহস্পতিবার...