দোয়া মুমিনের
জীবনে এক অনন্য ইবাদত। এটি শুধু বিপদে পড়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম নয়;
বরং বান্দার অসহায়ত্ব,
নির্ভরতা, আশা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার
প্রকাশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন- ‘তোমরা আমাকে ডাকো,
আমি তোমাদের
ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির, আয়াত : ৬০) অন্য এক আয়াতে বলা হয়েছে-
‘আর যখন আমার
বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে
আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।’
(সুরা বাকারা,
আয়অত : ১৮৬) যাতে
প্রমাণিত হয় যে, একজন মুমিন...