দোয়েল চত্বর ঢাকার পরিচিত জায়গাগুলোর একটি। তবে এখানকার ফোয়ারার দিকে তাকিয়ে কেইবা ভেবেছিল, দোয়েল ভাস্কর্যগুলোর নিচে বাস করেন দুজন মানুষ। লিখেছেন মাহমুদ নেওয়াজ জয়
দোয়েল চত্বরের দোয়েলের নিচে দুজন মানুষ বসবাস করেন— এ খবরটা জানার পর কৌতূহল থেকেই সোমবার সকালে খোঁজ নিতে গেলাম তাদের। গিয়ে আবিষ্কার করলাম, ঘটনা সত্য। একজনের নাম তোতা মিয়া। আরেকজন মো. শাহীন আলম। তোতা মিয়া এখানে আছেন ১৬ বছর ধরে। তিনি আর শাহীন আলম ফোয়ারা ও চত্বর দেখভালের কাজ করেন।
তোতা মিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় আর শা...