Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

দোয়েলের নিচে বিচিত্র জীবন

মাহমুদ নেওয়াজ জয়
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭
দোয়েলের নিচে বিচিত্র জীবন

দোয়েলের নিচে বাস দুজন মানুষের। ছবি: সামিয়া পারভীন

দোয়েল চত্বর ঢাকার পরিচিত জায়গাগুলোর একটি। তবে এখানকার ফোয়ারার দিকে তাকিয়ে কেইবা ভেবেছিল, দোয়েল ভাস্কর্যগুলোর নিচে বাস করেন দুজন মানুষ। লিখেছেন মাহমুদ নেওয়াজ জয়

দোয়েল চত্বরের দোয়েলের নিচে দুজন মানুষ বসবাস করেন— এ খবরটা জানার পর কৌতূহল থেকেই সোমবার সকালে খোঁজ নিতে গেলাম তাদের। গিয়ে আবিষ্কার করলাম, ঘটনা সত্য। একজনের নাম তোতা মিয়া। আরেকজন মো. শাহীন আলম। তোতা মিয়া এখানে আছেন ১৬ বছর ধরে। তিনি আর শাহীন আলম ফোয়ারা ও চত্বর দেখভালের কাজ করেন।

তোতা মিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় আর শাহীন আলমের রাজবাড়ীর পাংশা থানায়। মোটর চালু করা, বন্ধ করার দায়িত্বও তাদের। সার্বিক রক্ষণাবেক্ষণের কাজও করতে হয়।  ‘ফোয়ারা বন্ধ থাকলেও আমাদের কাজ থাকে। রক্ষণাবেক্ষণে দিনে অন্তত আট-দশ ঘণ্টা ব্যয় করতে হয়।’ বলেন তোতা মিয়া। ফোয়ারার পাশের এই জায়গাটুকুই তাদের ঘর। যে জায়গার পাশ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে যান, ছবি তোলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন— সেই জায়গাতেই তাদের বসবাস।

‘গত ১৩ বছরে ঢাকায় মানুষ বাড়ছে, গাড়িঘোড়া বাড়ছে, শব্দ বাড়ছে, আর বাড়ছে ধুলা,’ বলেন শাহীন আলম।

দোয়েল চত্বর ভাস্কর্য ও এর ফোয়ারার রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। এই দুজন মানুষ সিটি করপোরেশনের হয়ে রক্ষাণাবেক্ষণের কাজটি করেন। দুজন মানুষের থাকার জায়গাটুকুতে চোখ বুলিয়ে দেখি, খুব বেশি কিছু নেই। একটা ছোট চৌকি, একটা চেয়ার, একটা বালতি, কাপড় নেড়ে দেওয়ার দড়ি আর তাতে এক-দুটো হ্যাঙ্গার। যে চৌকিতে রাতে ঘুমান, সেটাই হয়তো দিনে বসার জায়গা। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আছে শিশু একাডেমির শৌচাগার আর খাবার বাইরে খেয়ে নেন। খোলা আকাশের নিচে থাকার কষ্ট সব ঋতুতেই। ‘শীতের সময় বাতাসে কিছুটা কষ্ট হয়। এখন যেমন মশার কষ্ট। প্রচণ্ড গরমের দিনেও একটু কষ্ট হয়,’ বলেন তোতা মিয়া। দেয়াল নেই, ছাদ নেই, তাই শীত, গরম, মশা— কোনোটা থেকেই আড়াল নেই। আর বৃষ্টি নামলে? ‘বৃষ্টির দিনে আশপাশ থেকে পানি আসে। তখন গা-মাথা ঢেকে থাকি,’ বলেন শাহীন আলম।

স্ত্রী-সন্তানদের থেকে দূরে থাকা, ছুটিছাটায় বাড়ি ফেরা, আবার ফিরে আসা— এই চক্রের মধ্যেই জীবন। ‘পরিবারের সঙ্গে কয়েক মাসে একবার দেখা হয়। ছুটি থাকলে আর ঈদের সময় বাড়ি যাই,’ বলেন তোতা মিয়া।

এখন আমার কাছে দোয়েল চত্বরকে আর আগের মতো শুধু একটা মোড় বলে মনে হয় না। মনে হয়, এটি দুজন মানুষের ঠিকানাও।

দোয়েল চত্বরদোয়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ