পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। একইভাবে সিলেটের উন্নয়ন ও এ অঞ্চলের মানুষের অধিকার আদায়েও দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আজ মঙ্গলবার সিলেট নগরীর হোটেল লা ভিস্তায় দৈনিক সিলেটের সংবাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, সিলেটে...