নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামা বাড়িতে বেড়াতে এসে নবনির্মিত দেয়াল ধসে চাপা পড়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি উপলক্ষে সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মামা মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে বাড়ির একটি নবনির্মিত...