রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মায় ধরা পড়া ২০ কেজির এক বাঘাইড় বিক্রি হয়েছে ৩৮ হাজার টাকায়। এ ছাড়া প্রায় ১১ কেজি ওজনের ছয়টি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৪৭ হাজার ৩০০ টাকায়। মাছগুলো কিনেছেন গোপালগঞ্জের এক ইতালি প্রাবাসী।আজ রবিবার বিকালে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।জানা গেছে, রবিবার ভোর রাতে দৌলতদিয়ার বিভিন্নস্থানে জাল ফেলেন জেলে নিয়ামত ও পরান হালদারসহ অনেকে। সকালে জাল টেনে তুলতেই নিয়ামতের জালে ওঠে বড় আকৃতির এক বাঘাইড়। সকালে মাছটি...